মূল বিষয়ে যানলঞ্চ অফারসেল্ফ রুকইয়াহ গাইড এখন মাত্র ৳২৯৯ — সাথে ফ্রি ডায়াগনসিস
RUQYAH LIFEরুকইয়াহ লাইফ
পরিবার, সন্তান ও বংশগত জাদু

মা ও সন্তানদের মধ্যে জাদুর সংযোগ কাটা

যদি মা ও সন্তানদের ওপর একই জাদুর সংযোগ থাকে:
১. মা অজু করবেন এবং অজুর পানি একটি পাত্রে সংগ্রহ করবেন।
২. সেই পানির ওপর ১০০ বার পড়বেন: بِسْمِ اللَّهِ وَبِكَلِمَاتِهِ يُقْطَعُ كُلُّ رَبْطٍ بِالْأُمِّ উচ্চারণ: বিসমিল্লাহি ওয়া বিকালিমাতিহী ইউক্বত্বাউ কুল্লু রাবত্বিন বিলউম্ম আল্লাহর নামে ও তাঁর বাণীর মাধ্যমে মায়ের সাথে বাঁধা সব সংযোগ ছিন্ন হোক।
৩. তারপর ১০ মিনিট ধরে সূরা আনআম ৯৪ পড়বেন। অর্থের অংশ: তোমাদের মধ্যকার সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, আর তোমরা যা ধারণা করতে তা হারিয়ে গেছে।
৪. সন্তানরা এই পানি দিয়ে গোসল করবে।

পরিবারের একাধিক সদস্যের মধ্যে সংযোগ থাকলে: সবাই অজু করবেন, অজুর পানির সাথে আরও পানি মেশাবেন, একই আয়াত ও দোয়া পড়বেন, তারপর সেই পানি দিয়ে গোসল করবেন। পানি মাথার পেছন দিক (ঘাড়ের দিক) থেকে ঢালবেন।

রাক্বীর পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন। দৃঢ় বিশ্বাস ও ধৈর্যের সাথে করুন; আরোগ্য দেন একমাত্র আল্লাহ।

সংকলন ও যাচাই: রাক্বী হিজবুল্লাহ

একই বিভাগে আরও

অভিজ্ঞ তত্ত্বাবধানে চিকিৎসা নিন

কোন পদ্ধতি, কোন দোয়া, কতদিন — আপনার অবস্থা বুঝে ঠিক করে দেবেন রাক্বী হিজবুল্লাহ। সম্পূর্ণ অনলাইনে।

প্রশ্ন করুন