মূল বিষয়ে যানলঞ্চ অফারসেল্ফ রুকইয়াহ গাইড এখন মাত্র ৳২৯৯ — সাথে ফ্রি ডায়াগনসিস
RUQYAH LIFEরুকইয়াহ লাইফ
জ্বীন ও শয়তানের ওপর চাপ

ছোট আঙুলের (খুনসুর) সেশন

শরীরে থাকা জ্বীন বা জাদুর খাদেমের ওপর চাপ তৈরি করে তাকে বের হতে বাধ্য করার একটি পদ্ধতি।

১. প্রস্তুতি: একজন সহকারী নিন, যিনি হতে পারেন আপনার ভাই, স্বামী বা ঘনিষ্ঠ বন্ধু। তিনি আপনার সামনে বসবেন এবং ৫ মিনিট জোরে দোয়া পড়বেন।

২. দোয়া: সহকারী বারবার পড়বেন: حَسْبِيَ اللَّهُ عَلَى كُلِّ خَادِمِ سِحْرٍ فِي الْجَسَدِ উচ্চারণ: হাসবিয়াল্লাহু আলা কুল্লি খাদিমি সিহরিন ফিল জাসাদ শরীরে থাকা প্রতিটি জাদুর খাদেমের বিরুদ্ধে আল্লাহই আমার জন্য যথেষ্ট।

اللَّهُ أَكْبَرُ عَلَى كُلِّ عَاشِقٍ سَكَنَ الْجَسَدَ

উচ্চারণ: আল্লাহু আকবারু আলা কুল্লি আশিক্বিন সাকানাল জাসাদ

অর্থ: শরীরে বাসা বাঁধা প্রতিটি আসক্ত জ্বীনের ওপর আল্লাহ সবচেয়ে বড়।

اللَّهُ أَكْبَرُ عَلَى كُلِّ شَيْطَانٍ عَطَّلَ الزَّوَاجَ

উচ্চারণ: আল্লাহু আকবারু আলা কুল্লি শাইত্বানিন আত্ত্বালায যাওয়াজ

অর্থ: বিয়ে আটকে রাখা প্রতিটি শয়তানের ওপর আল্লাহ সবচেয়ে বড়।

৩. আঙুলে চাপ: সহকারী আপনার দুই হাতের কনিষ্ঠ আঙুল ধরে প্রথমে আস্তে আস্তে হালকা চাপ দেবেন, তারপর পেছনের দিকে চাপ দেবেন এবং ধীরে ধীরে চাপ বাড়াবেন। প্রবল চাপ হলে শয়তান কষ্ট পাবে এবং হয়তো কিছুক্ষণ পর উপস্থিত হবে (অথবা প্রতিরোধ করবে)। এ সময় দোয়া চালিয়ে যাবেন এবং দৃঢ়ভাবে শয়তানকে শরীর থেকে বের হয়ে যেতে বলবেন।

৪. প্রতিরোধ ভাঙা: শয়তান বের হতে না চাইলে বিভ্রান্ত করতে পারে বা শরীরের অন্য জায়গায় ব্যথা দিতে পারে। তার সাথে কথা বলবেন না, তর্কে জড়াবেন না। শুধু আয়াত ও দোয়া পড়ে যান এবং বলুন, "বের হয়ে যাও, আর যা নষ্ট করেছ তা ঠিক করে দাও।" পড়ুন সূরা তালাক ২: যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য বের হওয়ার পথ করে দেন।

৫. চোখ ও পেটের গিঁট খোলা: দোয়া করুন اللَّهُمَّ حُلَّ كُلَّ عُقَدِ بَطْنِي وَدِمَاغِي وَعَيْنَيَّউচ্চারণ: আল্লাহুম্মা হুল্লা কুল্লা উক্বাদি বাত্বনী ওয়া দিমাগী ওয়া আইনাইয়্যা হে আল্লাহ, আমার পেট, মস্তিষ্ক ও চোখের সব গিঁট খুলে দিন। আর পড়ুন সূরা ক্বাফ ২২: আমি তোমার পর্দা সরিয়ে দিয়েছি, আজ তোমার দৃষ্টি প্রখর। এটি বিশেষভাবে তাদের জন্য উপকারী, যারা স্বপ্ন দেখেন না বা সবসময় স্বপ্ন ভুলে যান।

কোনো সাড়া না পেলে: দোয়া ও হালকা চাপ চালিয়ে যান; শরীরের অন্য কোথাও ব্যথা হলে সেখানে হাত রেখে দোয়া করুন। কয়েক দিন অনুশীলনের পর সাধারণত প্রতিক্রিয়া আসে।

সাহায্য করার কেউ না থাকলে: নিজের দুই কনিষ্ঠ আঙুল একসাথে আলতো চেপে ধরুন এবং একই দোয়াগুলো পড়তে থাকুন।

উপকার: এটি জাদুর খাদেম ও শয়তানের ওপর সরাসরি চাপ তৈরি করে; বদনজর, জাদু, জ্বীনের সমস্যা ও অচলতা খুলতে সাহায্য করে।

রাক্বীর পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন। দৃঢ় বিশ্বাস ও ধৈর্যের সাথে করুন; আরোগ্য দেন একমাত্র আল্লাহ।

সংকলন ও যাচাই: রাক্বী হিজবুল্লাহ

একই বিভাগে আরও

অভিজ্ঞ তত্ত্বাবধানে চিকিৎসা নিন

কোন পদ্ধতি, কোন দোয়া, কতদিন — আপনার অবস্থা বুঝে ঠিক করে দেবেন রাক্বী হিজবুল্লাহ। সম্পূর্ণ অনলাইনে।

প্রশ্ন করুন