তাকলিফের গিঁট খোলার বাক্য
কখন: যখন মনে হয় চারপাশের মানুষকে আপনার বিরুদ্ধে উসকে দেওয়া হচ্ছে, বা সম্পর্কে বারবার ভাঙন আসছে। সাথে সূরা সাফফাত ও সূরা জ্বীন শোনা উপযুক্ত।
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الشَّيَاطِينِ الَّذِينَ سَلَّطُوا النَّاسَ عَلَيَّ
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নী আঊযু বিকা মিনাশ শায়াত্বীনিল্লাযীনা সাল্লাত্বুন নাসা আলাইয়্যা
অর্থ: হে আল্লাহ, আমি আপনার আশ্রয় চাই সেই শয়তানদের থেকে, যারা মানুষকে আমার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে।
اللَّهُ أَكْبَرُ عَلَى كُلِّ رَصْدٍ يَتْبَعُنِي وَعَلَى أَعْوَانِهِ
উচ্চারণ: আল্লাহু আকবারু আলা কুল্লি রাসদিন ইয়াতবাউনী ওয়া আলা আ'ওয়ানিহ
অর্থ: আল্লাহ সবচেয়ে বড়, আমার পিছু নেওয়া প্রতিটি নজরদারি শয়তান ও তার সহযোগীদের ওপর।
اللَّهُ أَكْبَرُ عَلَى كُلِّ عُقَدِ التَّفْرِيقِ
উচ্চারণ: আল্লাহু আকবারু আলা কুল্লি উক্বাদিত তাফরীক্ব
অর্থ: আল্লাহ সবচেয়ে বড়, বিচ্ছেদের প্রতিটি গিঁটের ওপর।
তারপর পড়ুন সূরা ইয়াসিন ৯। অর্থ: আর আমি তাদের সামনে ও পেছনে দেয়াল দিয়ে দিয়েছি এবং তাদের ঢেকে দিয়েছি, ফলে তারা দেখতে পায় না।
অর্থ বুঝে, দৃঢ় বিশ্বাস ও বিনয়ের সাথে বারবার পড়ুন। আরোগ্য দেন শুধু আল্লাহ; বাক্য ও দোয়া তাঁর কাছে চাওয়ার মাধ্যম মাত্র।
