মূল বিষয়ে যানলঞ্চ অফারসেল্ফ রুকইয়াহ গাইড এখন মাত্র ৳২৯৯ — সাথে ফ্রি ডায়াগনসিস
RUQYAH LIFEরুকইয়াহ লাইফ
ঘর, স্থান ও বিশেষ পরিস্থিতি

জাদুকর বা জ্বীন-সাধকের কাছে বসতে বাধ্য হলে

কখন: পরিবারের চাপে বা না জেনে এমন কারো কাছে বসতে হলে, যে জাদুকর বা জ্বীনের সাহায্য নেয়। বসে থাকার সময় বারবার আয়াতুল কুরসি ও সূরা ইয়াসিন ৯ পড়ুন এবং বলুন:

اللَّهُمَّ إِنِّي حَصَّنْتُ جَسَدِي بِكَلِمَاتِكَ مِنْ أَيِّ عَارِضٍ يُرْسِلُهُ هَذَا الشَّخْصُ

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নী হাসসানতু জাসাদী বিকালিমাতিকা মিন আইয়্যি আরিদ্বিন ইউরসিলুহূ হাযাশ শাখস

অর্থ: হে আল্লাহ, আমি আপনার বাণীর মাধ্যমে আমার শরীরকে এই ব্যক্তির পাঠানো যেকোনো ক্ষতিকর শক্তি থেকে সুরক্ষিত করলাম।

বের হওয়ার পর এই দোয়া পানিতে পড়ে সেই পানি দিয়ে গোসল করুন। পরে যদি বুঝতে পারেন সে জ্বীনের সাহায্য নিত, তাহলে বারবার পড়ুন:

নির্দিষ্ট ব্যক্তির নাম জানলে বলুন: اللَّهُمَّ أَبْطِلْ كُلَّ عَهْدٍ وَعَمَلٍ أَدْخَلَهُ فُلَانٌ فِي جَسَدِي উচ্চারণ: আল্লাহুম্মা আবত্বিল কুল্লা আহদিন ওয়া আমালিন আদখালাহূ ফুলানুন ফী জাসাদী হে আল্লাহ, অমুক ব্যক্তি আমার শরীরে যা কিছু প্রবেশ করিয়েছে, তার সব চুক্তি ও কাজ বাতিল করে দিন। (ফুলানের জায়গায় নাম বলুন)

নাম জানা না থাকলে সাধারণভাবে বলুন: اللَّهُمَّ أَبْطِلْ كُلَّ عَهْدٍ وَعَمَلٍ عَمِلَهُ عَلَيَّ مَنِ اسْتَعَانَ بِالْجِنِّ উচ্চারণ: আল্লাহুম্মা আবত্বিল কুল্লা আহদিন ওয়া আমালিন আমিলাহূ আলাইয়্যা মানিস তাআনা বিলজিন্ন হে আল্লাহ, যে কোনো ব্যক্তি জ্বীনের সাহায্য নিয়ে আমার ওপর কিছু করেছে, তার সব চুক্তি ও কাজ বাতিল করে দিন।

সাথে সূরা তাওবার প্রথম আয়াত পড়ুন। অর্থ: আল্লাহ ও তাঁর রাসূলের পক্ষ থেকে সম্পর্কচ্ছেদের ঘোষণা।

অর্থ বুঝে, দৃঢ় বিশ্বাস ও বিনয়ের সাথে বারবার পড়ুন। আরোগ্য দেন শুধু আল্লাহ; বাক্য ও দোয়া তাঁর কাছে চাওয়ার মাধ্যম মাত্র।

সংকলন ও যাচাই: রাক্বী হিজবুল্লাহ

একই বিভাগে আরও

অভিজ্ঞ তত্ত্বাবধানে চিকিৎসা নিন

কোন পদ্ধতি, কোন দোয়া, কতদিন — আপনার অবস্থা বুঝে ঠিক করে দেবেন রাক্বী হিজবুল্লাহ। সম্পূর্ণ অনলাইনে।

প্রশ্ন করুন