মূল বিষয়ে যানলঞ্চ অফারসেল্ফ রুকইয়াহ গাইড এখন মাত্র ৳২৯৯ — সাথে ফ্রি ডায়াগনসিস
RUQYAH LIFEরুকইয়াহ লাইফ
হিংসুক মন ও ক্বরীন

ক্বরীনের ওপর করা জাদু ও আধিপত্য বাতিলের দোয়া

কখন: প্রবল ওয়াসওয়াসা, ভালোবাসার জাদু, বা একই মানুষকে বারবার স্বপ্নে দেখা। নিয়মিত পড়ুন, প্রতিটি ১০০ বার বা বেশি। সাথে সূরা যুখরুফ ৩৮ পড়ুন; অর্থ: যখন সে আমার কাছে আসবে, বলবে, হায়! আমার ও তোমার মাঝে যদি পূর্ব-পশ্চিমের দূরত্ব থাকত, কত নিকৃষ্ট সঙ্গী!

بِسْمِ اللَّهِ وَبِكَلِمَاتِهِ التَّامَّةِ يَبْطُلُ كُلُّ تَسَلُّطٍ لِلْقَرِينِ

উচ্চারণ: বিসমিল্লাহি ওয়া বিকালিমাতিহিত তাম্মাতি ইয়াবত্বুলু কুল্লু তাসাল্লুত্বিন লিলক্বারীন

অর্থ: আল্লাহর নামে ও তাঁর পরিপূর্ণ বাণীর মাধ্যমে ক্বরীনের সব আধিপত্য বাতিল হয়ে যাক।

يَا رَبَّنَا أَبْطِلْ كُلَّ سِحْرٍ عَلَى الْقَرِينِ، وَأَبْطِلْ كُلَّ عَمَلٍ عَلَى الْقَرِينِ، وَأَبْطِلْ كُلَّ تَسَلُّطٍ لِلْقَرِينِ

উচ্চারণ: ইয়া রাব্বানা আবত্বিল কুল্লা সিহরিন আলাল ক্বারীন, ওয়া আবত্বিল কুল্লা আমালিন আলাল ক্বারীন, ওয়া আবত্বিল কুল্লা তাসাল্লুত্বিন লিলক্বারীন

অর্থ: হে আমাদের রব, ক্বরীনের ওপর করা সব জাদু, সব কাজ ও সব আধিপত্য বাতিল করে দিন।

اِحْلُلْ يَا رَبِّ كُلَّ عُقْدَةٍ عَقَدُوهَا عَلَى الْقُرَنَاءِ

উচ্চারণ: ইহলুল ইয়া রাব্বি কুল্লা উক্বদাতিন আক্বাদূহা আলাল ক্বুরানা

অর্থ: হে রব, ক্বরীনদের ওপর তারা যে সব গিঁট বেঁধেছে, তা খুলে দিন।

بِسْمِ اللَّهِ يُفَكُّ كُلُّ رَبْطٍ عَلَى الْقُرَنَاءِ

উচ্চারণ: বিসমিল্লাহি ইউফাক্কু কুল্লু রাবত্বিন আলাল ক্বুরানা

অর্থ: আল্লাহর নামে, ক্বরীনদের ওপর করা সব বাঁধন খুলে যাক।

عُقَدٌ عَقَدُوهَا عَلَى الْقُرَنَاءِ لِلْوَسْوَسَةِ تَنْحَلُّ بِسْمِ اللَّهِ وَبِكَلِمَاتِهِ

উচ্চারণ: উক্বাদুন আক্বাদূহা আলাল ক্বুরানা-ই লিলওয়াসওয়াসাতি তানহাল্লু বিসমিল্লাহি ওয়া বিকালিমাতিহ

অর্থ: ওয়াসওয়াসার জন্য ক্বরীনদের ওপর বাঁধা গিঁটগুলো আল্লাহর নামে ও তাঁর বাণীর মাধ্যমে খুলে যাক।

بِسْمِ اللَّهِ الْأَعْظَمِ يَزُولُ كُلُّ تَسَلُّطٍ لِلْقُرَنَاءِ، وَكُلُّ سِحْرٍ رَبَطُوهُ بِالْقُرَنَاءِ يَزُولُ

উচ্চারণ: বিসমিল্লাহিল আ'যামি ইয়াযূলু কুল্লু তাসাল্লুত্বিন লিলক্বুরানা, ওয়া কুল্লু সিহরিন রাবাত্বূহু বিলক্বুরানা-ই ইয়াযূল

অর্থ: আল্লাহর মহান নামে ক্বরীনদের সব আধিপত্য দূর হোক, আর ক্বরীনদের সাথে বাঁধা সব জাদু নষ্ট হোক।

بِسْمِ اللَّهِ يَبْطُلُ كُلُّ عَمَلٍ عَمِلُوهُ عَلَى الْقُرَنَاءِ

উচ্চারণ: বিসমিল্লাহি ইয়াবত্বুলু কুল্লু আমালিন আমিলূহু আলাল ক্বুরানা

অর্থ: আল্লাহর নামে, ক্বরীনদের ওপর করা সব কাজ বাতিল হোক।

অর্থ বুঝে, দৃঢ় বিশ্বাস ও বিনয়ের সাথে বারবার পড়ুন। আরোগ্য দেন শুধু আল্লাহ; বাক্য ও দোয়া তাঁর কাছে চাওয়ার মাধ্যম মাত্র।

সংকলন ও যাচাই: রাক্বী হিজবুল্লাহ

একই বিভাগে আরও

অভিজ্ঞ তত্ত্বাবধানে চিকিৎসা নিন

কোন পদ্ধতি, কোন দোয়া, কতদিন — আপনার অবস্থা বুঝে ঠিক করে দেবেন রাক্বী হিজবুল্লাহ। সম্পূর্ণ অনলাইনে।

প্রশ্ন করুন