বদনজর সত্য: কুরআন ও হাদিসের দলিল
হঠাৎ সাফল্যের পর অসুস্থতা, প্রশংসার পর ক্ষতি — এসব কি শুধুই কাকতালীয়? রাসূলুল্লাহ ﷺ বলেছেন, বদনজর সত্য।
হ্যাঁ, বদনজর সত্য।
- দলিল: «বদনজর সত্য।» (সহিহ বুখারি ৫৭৪০, সহিহ মুসলিম ২১৮৭)
- দলিল: «বদনজর সত্য। কোনো কিছু যদি তাকদিরকে অতিক্রম করতে পারত, তবে বদনজরই পারত। আর তোমাদের কাছে গোসলের পানি চাওয়া হলে গোসল করে দাও।» (সহিহ মুসলিম ২১৮৮)
- কুরআন: সূরা কলম ৫১ আয়াতের তাফসিরে অনেক মুফাসসির বলেছেন, এখানে বদনজরের কথা বলা হয়েছে।
- হাদিস: সাহল ইবনে হুনাইফ রা.-এর বদনজর লাগার ঘটনায় নবী ﷺ বলেন: «কেন তোমাদের কেউ তার ভাইকে হত্যা করে? তুমি বরকতের দোয়া করলে না কেন?» (সুনানে ইবনে মাজাহ ৩৫০৯; সহিহ)
লক্ষণগুলো আপনার সাথে মিলছে? অনুমান না করে ২ মিনিটে যাচাই করুন — সাথে সাথে রিপোর্ট ও পরামর্শ।ফ্রি যাচাই করুন
হাদিসের নম্বর প্রচলিত গণনা অনুযায়ী।
লেখা ও যাচাই: রাক্বী হিজবুল্লাহ
