মূল বিষয়ে যানলঞ্চ অফারসেল্ফ রুকইয়াহ গাইড এখন মাত্র ৳২৯৯ — সাথে ফ্রি ডায়াগনসিস
RUQYAH LIFEরুকইয়াহ লাইফ
শয়তানের কৌশল ও সতর্কতা

স্বপ্নে শয়তানের ইশারা: কতটা গুরুত্ব দেবেন

রুকইয়াহ চলাকালে স্বপ্নে সাপ, কুকুর বা কাউকে উঁকি দিতে দেখছেন? কোন স্বপ্ন ইঙ্গিত দেয়, আর কোথায় থামতে হবে, জানুন।

রাক্বী হিজবুল্লাহ

রুকইয়াহ চলাকালে অনেকে নানা স্বপ্ন দেখেন। কিছু স্বপ্ন জাদুর অবস্থান বা ধরনের দিকে ইঙ্গিত করতে পারে, তবে এগুলো নিশ্চিত দলিল নয়।

কিছু সাধারণ ধরন

  • একই পশুকে বারবার দেখা, এবার কোনো জায়গায় বসে আছে: নিজের বাড়ি, পুরোনো বাসা, কর্মস্থল বা পরিচিত কোনো জায়গা। সেই জায়গায় জাদু লুকানো থাকতে পারে।

  • কেউ দরজা দিয়ে উঁকি দিচ্ছে: দরজার আশেপাশে খেয়াল করুন।

  • কেউ জানালা দিয়ে তাকিয়ে আছে: বাড়ির বাইরে, জানালার পাশে বা বাগানের দিকে খেয়াল করুন।

  • স্বপ্নে কিছু লেখা দেখা: যেমন "হিজামা" লেখা দেখা, যা হয়তো হিজামা উপকারী হওয়ার ইঙ্গিত।

  • বিছানার নিচ থেকে সাপ বের হওয়া, দরজার চৌকাঠে সাপ বসে থাকা, দরজার সামনে মরা কুকুর: ঘরে জাদু থাকার ইঙ্গিত হতে পারে। চৌকাঠ ঘরের মূল প্রবেশপথ, তাই সেখানে রাখা জাদু ভেতরে প্রভাব ফেলে।

  • জাদু বাইরে, কবরস্থানে বা দূরে লুকানো থাকলেও চিন্তার কিছু নেই; শক্তিশালী রুকইয়াহ ও নির্দিষ্ট দোয়ায় তা নিজের জায়গাতেই অকার্যকর হয়ে যায়, ইনশাআল্লাহ।

ইঙ্গিত পেলে করণীয়

  • সেই জায়গায় রুকইয়াহর পানি ও মোটা লবণ ছিটিয়ে দিন।
  • ভালোভাবে ঘষে পরিষ্কার করুন; জাদুর কিছু চিহ্ন দেখা যায়, কিছু ময়লা বা মাটির সাথে মিশে থাকে।

কঠোর সতর্কতা

  • স্বপ্নে কেউ যদি বলে বা লিখে দেয়, "অমুক তোমার ক্ষতি করেছে", এটি সত্যও হতে পারে, মিথ্যাও হতে পারে। শয়তানের লক্ষ্য আপনাকে সত্য জানানো নয়; প্রায়ই সে পরিবারের মানুষদের মধ্যে শত্রুতা তৈরি করতে চায়।
  • শুধু স্বপ্নের ভিত্তিতে কখনো কাউকে দোষারোপ করবেন না। হুট করে সিদ্ধান্ত নেবেন না।
  • রুকইয়াহ ও ইস্তিখারা চালিয়ে যান, আল্লাহর সাহায্য চান এবং রাক্বীর সাথে পরামর্শ করুন।
  • শয়তান চায় আপনি অস্থির হন; তাই শান্ত থাকুন এবং কুরআন-সুন্নাহ মেনে পদক্ষেপ নিন।
লক্ষণগুলো আপনার সাথে মিলছে? অনুমান না করে ২ মিনিটে যাচাই করুন — সাথে সাথে রিপোর্ট ও পরামর্শ।ফ্রি যাচাই করুন

হাদিসের নম্বর প্রচলিত গণনা অনুযায়ী।

লেখা ও যাচাই: রাক্বী হিজবুল্লাহ

একই বিভাগে আরও পড়ুন

নিজের অবস্থা জানতে চান?

রুকইয়াহ মূল সেশনে কনসালটেন্সি ও সঠিক ডায়াগনসিসের মাধ্যমে আপনার সমস্যা বুঝে চিকিৎসা শুরু হবে — সম্পূর্ণ অনলাইনে।

প্রশ্ন করুন