রুকইয়াহর নামে প্রতারণা চেনার উপায়
মায়ের নাম জিজ্ঞেস করা, চুল-কাপড় চাওয়া, অতিরিক্ত টাকা দাবি — রুকইয়াহর নামে প্রতারণার এই লক্ষণগুলো চিনে রাখুন, নিজেকে ও পরিবারকে রক্ষা করুন।
নিচের যেকোনো একটি দেখলে সাবধান হবেন:
- মায়ের নাম জিজ্ঞেস করে, বা জন্মতারিখ দিয়ে গণনা করে।
- কাপড়, চুল বা ছবি চায়, যা দিয়ে কাজ করবে বলে।
- নির্দিষ্ট রঙের প্রাণী জবাই করতে বলে।
- অর্থহীন লেখা, সংখ্যা বা নকশার তাবিজ দেয়।
- কে জাদু করেছে তা নাম ধরে বলে দেয়।
- গায়েবের খবর দেয়, বা "আমার জ্বীন আছে" বলে।
- নারী রোগীর সাথে একা থাকতে চায়, বা অশালীন স্পর্শ করে।
- নিশ্চিত আরোগ্যের গ্যারান্টি দেয়, অতিরিক্ত টাকা চায়।
- ওষুধ বা ডাক্তারি চিকিৎসা বন্ধ করতে বলে।
- সেশনের ভিডিও করে প্রচার করে।
শরয়ি রাক্বী এর কোনোটিই করেন না।
লক্ষণগুলো আপনার সাথে মিলছে? অনুমান না করে ২ মিনিটে যাচাই করুন — সাথে সাথে রিপোর্ট ও পরামর্শ।ফ্রি যাচাই করুন
হাদিসের নম্বর প্রচলিত গণনা অনুযায়ী।
লেখা ও যাচাই: রাক্বী হিজবুল্লাহ
